মাধ্যমিক পাশ? ভারতীয় নৌসেনাবাহিনীতে প্রচুর চাকরির সুযোগ
আপনি কি ভারতীয় নৌসেনাবাহিনীতে চাকরির স্বপ্ন দেখেন৷ তাহলে অবশ্যই একবার চোখ বুলিয়ে নিন নিচের খবরে৷
এক ইংরেজি সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী জানা গিয়েছে, মোট ৩৪০০ শূন্যপদ রয়েছে, যার মধ্যে সিনিয়র সেকেন্ডারি রিক্রুটের ২৫০০ পদ, আর্টিফিশার অ্যাপ্রেনটিসে ৫০০পদ এবং ম্যাট্রিক রিক্রুটে ৪০০ পদ খালি পড়ে রয়েছে৷১৪ ডিসেম্বর থেকে শুরু হয়েছে আবেদন গ্রহণ পর্ব৷ যা চলবে আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত৷ আবেদনের জন্য নির্দিষ্ট অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে প্রার্থীদের৷ তবে তার আগে আপনি ওই পদগুলির জন্য আদৌ যোগ্য কিনা তা অবশ্যই নিশ্চিত করে নিন৷
nice
ReplyDelete