নতুন স্মার্টফোন লঞ্চ করল Realme, নাম Realme U1। কোম্পানির U সিরিজের ফোনে প্রধানত ছবি তোলাকে প্রাধান্য দেওয়া হয়।
ডুয়াল সিম Realme U1 ফোনে Android 8.1 Oreo অপারেটিং সিস্টেমের উপরে চলবে কোম্পানির নিজস্ব ColorOS 5.2 স্কিন।
সেলফি তোলার জন্য ফোনের সামনে থাকবে একটি 25MP ক্যামেরা। এই ক্যামেরার মাধ্যমেই ফোনের ফেস আনলক ফিচার কাজ করবে। (Photo collected)
কানেক্টিভিটির জন্য Realme U1এ রয়েছে Wi-Fi 802.11 a/b/g/n/ac, Bluetooth 4.2, GPS/ A-GPS/ GLONASS, micro-USB পোর্ট, OTG সাপোর্ট আর 3.5 মিমি হেডফোন জ্যাক।
Realme U1 এর দাম শুরু হচ্ছে 11,999 টাকা থেকে। 4GB RAM আর 64GB স্টোরেজে Realme U1 - এর দাম 14,499 টাকা।
শুধুমাত্র Amazon.in পাওয়া যাবে এই স্মার্টফোন। 5 ডিসেম্বর দুপুর 12 টায় এই স্মার্টফোন বিক্রি শুরু হবে। তিনটি আলাদা রঙে পাওয়া যাবে এই স্মার্টফোন।











Comments
Post a Comment